শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৮ পিএম, ২০২৩-০৮-১৫
যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। এই সফরে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, কংগ্রেস প্রতিনিধি রিচ ম্যাককরমিক ও এড কেইস বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশ সফরকালে তারা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই কংগ্রেসম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয?েছে এই সফর। ঢাকা সফরকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনও করেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য ১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচ ম্যাকরমিক।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited