শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৩২ পিএম, ২০২২-০৮-১৬
আগের ম্যাচে ফুলহামের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে কোনোমতে ড্র করেছিল লিভারপুল। এবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও হোঁচট খেলো অলরেডরা। অ্যানফিল্ডে সোমবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে ডারউইন নুনেজ লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুল।
অথচ ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছিল জার্গেন ক্লপের দল। মোট ২৪টি শট নেয় তারা, তবে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। স্বাগতিকদের অগোছালো ফুটবলের সুবিধা নিয়ে ম্যাচের ৩২ মিনিটে উল্টো এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।
উইলফ্রেদ জাহার গোল নিয়েই বিরতিতে যায় প্যালেস। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নুনেস, দশজনের দলে পরিণত হয় লিভারপুল। তবে এর চার মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লুইস দিয়াস।
এরপর আরও অনেক সুযোগ তৈরি করেছে লিভারপুল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মোহামেদ সালাহ। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রেডদের।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited