শিরোনাম
বিহারী চাকমা, রাঙ্গামাটি : | ০৪:৪১ পিএম, ২০২১-০২-২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য ও জনসংহতি সমিতি (জেএসএস)-এমএন লারমার বা সংস্কার দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার দায়ে জেএসএস সন্তু দলের ১০ সদস্যের নাম উল্লেখ ও আট জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে রূপকারীর ইউপি সদস্য বিনয় চাকমা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) দুপুরে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- মণিময় চাকমা, বড় ঋষি চাকমা, শুভাশিষ চাকমা (টম্বামনি), সুভাষ বসু চাকমা, পলক তালুকদার, দয়া সিন্ধু চাকমা, তৃদ্বীপ চাকমা (দ্বিপ বাবু) চাকমা, বরুন চাকমা, সোহাগ চাকমা ও প্রভাত কুমার চাকমসহ অজ্ঞাত আরও আটজন। এদিকে নিহত সমর বিজয় চাকমার মরদেহ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের পাশের কক্ষেই ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে। নিহত সমর বিজয় চাকমা জনসংহতি সমিতি-এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited