শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২৩-০৩-০২
হোমনা(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান বকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন সুবল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সুমি আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার ও মো. নজরুল ইসলাম, কমিটির সদস্য মো. কামাল হোসেনসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited