শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২৬-০৬-২০
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (২০ জুন ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে ছিলেন প্রতিমন্ত্রী মিল্লাত।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা চাই, ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছ। আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে তিনি সুমিতোমোকে অনুরোধ করেন, যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, রিকুয়েস্ট ফর প্রপোজাল প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। যদি তারা ১৯ জুলাইয়ের মধ্যে নিশ্চিত করে, তাহলে নিপ্পন কোইয়ের মাধ্যমে আমরা ওআরটিএ প্রক্রিয়া শুরু করতে পারব।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited