বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিএম ইউসুফ আলী একই সাথে দুই বিমা কোম্পানির শিরোমনি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৪ পিএম, ২০২৪-০৫-২১

বিএম ইউসুফ আলী একই সাথে দুই বিমা কোম্পানির শিরোমনি

কোন ব্যক্তি একাধিক বীমা কোম্পানির পরিচালনার সাথে যুক্ত হতে পারবেন না, বা কোন কোম্পানির পরিচালক একই সঙ্গে অন্য কোন বিমা কোম্পানিতে লাভজনক কোন পদে চাকরীতে যুক্ত থাকতে পারবেন না বিমা আইনে এমন বিধান থাকলেও দীর্ঘদিন যাবত কাজটি করে আসছেন বিএম ইউসুফ আলীজানা গেছে, দীর্ঘদিন ধরে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদ আগলে রাখা বি এম ইউসুফ আলী একই সাথে এনআরবি ইসলামি লাইফ ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক দেশে-বিদেশে নামে বেনামে গড়ে তুলেছেন অজস্র সম্পদ

জানা গেছে, বি এম ইউসুফ আলীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটিলিজেন্স ইউনিট বিএফআইইউ বিমা আইন ২০১০এর দ্বিতীয় অধ্যায় বীমাকারীর জন্য প্রযোজ্য বিধানাবলী বীমা কোম্পানীর পরিচালনা এবং ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক চাকুরী করার ক্ষেত্রে বিধিনিষেধ ধারা ৭৮ রয়েছেআপাততঃ বলবৎ অন্য কোন আইন বা বীমাকারীর সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি বীমাকারীর চাকুরীতে উপদেষ্টা, নিরীক্ষক, পরামর্শক বা অন্য কোন লাভজনক পদে নিয়োজিত থাকিলে তিনি উক্ত বীমাকারীর পরিচালক হইবার বা থাকিবার যোগ্য হইবেন না এছাড়া যুগপৎভাবে একই শ্রেণীর একাধিক বীমাকারীর বা বীমাকারী ব্যাংক-কোম্পানীর বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিমা আইন ২০১০এ বিধিনিষেধ দেয়া হয়েছে ধারা ৭৫ বলা আছে আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন বীমাকারীর পরিচালক একই শ্রেণীর বীমা ব্যবসার জন্য নিবন্ধীকৃত অন্য কোন বীমাকারীর বা কোন ব্যাংক-কোম্পানীর বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হইতে পারিবে না কিন্তু বি এম ইউসুফ আলী বীমা উন্নয়ন নিয়ন্ত্রন কতৃপক্ষ আইডিআরএ এবং অন্য সকল নিয়ন্ত্রন সংস্থাগুলোর তোয়াক্কা না করে একই সাথে দুটি কোম্পানির দায়িত্বে আসীন

ব্যাপারে আইডিআরএ নির্বাহি পরিচালক এবং মুখপাত্র জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি ভোরের আকাশকে বলেন, বিমা আইনে এটা সম্ভব নয় তবে আমি দেখে বলতে পারবো পপুলার লাইফ ইসুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সিইও এবং এনআরবি ইসলামি লাইফ ইন্সুরেন্সের পরিচালক পদে বহাল রয়েছেন এটা তিনি জানেন না অথবা আইনটা তিনি জানেন না? বিএম ইউসুফ আলী বিমা প্রতিষ্ঠানসমূহের মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন-এর নির্বাহী পরিষদের সদস্য ২০০৮ সাল থেকে অদ্যাবধি তিনি পপুলার লাইফের সিইওর দায়িত্ব পালন করে আসছেন ২০১৫ সালে তাঁর নেতৃত্বে সকল বিমা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশ ইসুরেন্স ফোরাম (বিআইএফ) প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন

বিদ্যমান বিমা আইন ২০১০ অনুযায়ী কোনো বিমা কোম্পানির পরিচালক যুগপৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন না এছাড়া ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ধারা ২৩ () ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি কোনো ব্যাংক কোম্পানির পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকবেন না

আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ধারা ২৫ () ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি একই সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান বা একাধিক ব্যাংক কোম্পানি বা একাধিক সাধারণ বিমা কোম্পানি বা একাধিক জীবনবিমা কোম্পানির পরিচালক থাকবেন না এদিকে প্রস্তাবিত ফাইন্যান্স কোম্পানি আইনের ১৫ () ধারায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানির কোনো পরিচালক একই সময়ে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানি বা বিমা কোম্পানির পরিচালক থাকবেন না বা তাঁর পক্ষে অন্য কাউকে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানি বা বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগ করতে পারবেন না

বিষয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন এক রহস্য জনক কারনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি দেখেও দেখছেন না যে কারণে খাত থেকে অনিয়ম দুর করা যাচ্ছে না তারা বলছেন মেজর একটি আইন দায়িত্বশীল ব্যাক্তির দ্বারা উপেক্ষিত হলে তা যদি আইনপ্রয়োগকারী সংস্থা কতৃক দেখেও না দেখার ভান করা হয় তাহলে মাইনর আইনগুলো উপেক্ষা করতে কেউ আর দ্বিধান্বিত হবে না কতৃপক্ষের এমন নিশ্চুপ ভুমিকা খাতে বিশৃঙ্খলা বাড়িয়ে দিবে

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর