শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩৮ পিএম, ২০২৩-১০-০৯
রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে বহু মালামাল। এতে প্রয়োজনীয় নথিপত্রও রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার পর হঠাৎ ভবনটিতে আগুন লাগে। এরপর প্রথমে বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। কুরিয়ার সার্ভিসের অফিস হিসেবে ভবনটিতে মজুত বহু মালামাল পুড়ে গেছে।
এর আগে সকাল সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited