শিরোনাম
সংবাদদাতা, নোয়াখালী : | ০১:৫৫ পিএম, ২০২০-০৮-১৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে নদীতে জোয়ারের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ আনোয়ার ও মেহেদীর লাশ উদ্ধার করা হয়েছে। এরআগে নিখোঁজ তিন জনের মধ্যে নজরুল ইসলাম স্বপন নামের আরো একজনের লাশ শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছিল। ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।
রবিবার সকাল ৮টা ও সাড়ে ১১টার দিকে ছোট ফেনী নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করে স্থানীয় লোকজন। তারা হলেন, ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে নজরুল ইসলাম স্বপন, একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে ওমান প্রবাসী আনোয়ার হোসেন ও শাহ আলমের ছেলে মেহেদী হাসান।
জানা গেছে, দেবরামপুর গ্রামের ২৫-২৬জনের একটি দল শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসে। এদের মধ্যে ৭জন শখের বসে ছোট ফেনী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে নামে। হঠাৎ নদীতে ভাটার পর জোয়ার আসলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে তারা। এসময় ৭জনের মধ্যে ৪জন সাতার কেটে তীরে উঠে আসলেও বাকি ৩জন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়রা শনিবার সন্ধ্যায় নিখোঁজদের মধ্যে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করলেও আনোয়ার ও মেহেদী নিখোঁজ ছিল। পরবর্তীতে রবিবার সকালে ছোট ফেনী নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিন জনের মধ্যে একজনের লাশ শনিবার ও অপর দুই জনের লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় আর কোন ব্যক্তি নিখোঁজ নেই।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited