বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে নিয়োগ পরীক্ষা স্থগিত হরতাল শিথিল

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৪:৫৪ পিএম, ২০২৫-১১-২০

রাঙামাটিতে নিয়োগ পরীক্ষা স্থগিত হরতাল শিথিল

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো স্থগিত করা হয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিত আদেশের প্রেক্ষিতে রাঙামাটির চলমান ৩৬ঘন্টা হরতাল শিথিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা স্থগিতের বিষয়ে প্রেস নোটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এবিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জানান, হরতালকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ও পরিবহন পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতি সম্পন্ন থাকলেও ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষাটি হরতালের কারণে পুনরায় স্থগিত করা ছাড়া উপায় ছিল না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেই এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় মেধার ভিত্তিতে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৭শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার দাবিতে টানা ৩৬ ঘন্টা হরতাল কর্মসূচি শিথিল করা হয়েছে।
এবিষয়ে সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা কমিটির সদস্য রাকিব হাসান জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার হরতাল ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ও পরিবহন পরিস্থিতি বিবেচনায় নিয়োগ পরিক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন। এই আদেশের প্রেক্ষিতে এবং জনভোগান্তির কথা বিবেচনা করে আমরা আগামী শনিবার পর্যন্ত হরতাল কর্মসূচি শিথিল করেছি। এরই মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার আমাদের সাথে আলোচনা না করলে এবং আমাদের ৮দফা দাবি মেনে না নিলে আগামী রোববার থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এর আগে আজ সকাল ৬টা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ৭শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার দাবিতে টানা ৩৬ ঘন্টা হরতাল কর্মসূচি পালন করে ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সমমনা সংগঠন গুলো। এ পরিস্থিতিতে সকাল থেকেই সড়কে যান চলাচল ছিল তুলনামূলক কম। 

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর