বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

শীত পড়তেই পরিযায়ী পাখি দেখতে বিদেশিদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:১৭ পিএম, ২০২১-১১-২৯

শীত পড়তেই পরিযায়ী পাখি দেখতে বিদেশিদের ভিড়

শীত পড়তেই কেউ এসেছেন শ্রীলঙ্কা, মিয়ানমার কেউবা বাংলাদেশসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। মালদার আদিনা ফরেস্ট এখন পরিযায়ী পাখিদের ভিড়। প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে পাখিরা পার্কটিতে আসে। পাঁচ থেকে ছয় মাস থেকে তারা আবার নিজ নিজ দেশে ফিরে যায়। বন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নভেম্বর-ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এই পার্কে উপচেপড়ে ভিড়। এই পার্কের মূল আকর্ষণটিই হলো পরিযায়ী পাখি। পরিযায়ী পাখিরা আদিনাই এসে বংশবিস্তার করে। গত মাসে আদিনা ফরেস্ট পাখি শুমারি করেছে বন অধিদপ্তর। এবারে ঝাঁকে ঝাঁকে এসেছে পরিযায়ী পাখি। এবারে আদিনাই পাখি শুমারিতে পরিযায়ী পাখির সংখ্যা ২৩ হাজার ১৭৫। যেভাবে যাবেন আদিনা ডিয়ার ফরেস্ট পার্কে টিকিট কাটার পর ফরেস্টে প্রবেশ করার কিছুক্ষণ পরেই আপনার বাঁ হাতে পড়বে একটি বিশাল পুকুর। পুকুরটির নাম পরানপুকুর। বছরের শেষের দিকে এই পুকুরে বিচরণ করে বিভিন্ন পরিযায়ী পাখি। যার কয়েকটির বিজ্ঞানসম্মত নাম প্রিন্সিয়া, ওরিয়ল ইত্যাদি। মূল গন্তব্যস্থলে পৌঁছালে সবার আগে আপনাদের চোখে পড়বে বিশাল একটি পাখির খাঁচা, যেটি দর্শনার্থীদের আকর্ষণের জন্য বানানো হয়েছে। যেই খাঁচায় রয়েছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া, ককাটেল, চাইনিজ গোল্ডেন ফিজিন্ট ও চাইনিজ সিলভার ফেজেন্ট। এই পাখির খাঁচা পার করলেই পড়বে বাচ্চাদের খেলার জন্য বানানো পার্কটি। আপনি যদি শিতের সময় এই পার্কে যান তবে এই সময় আদিনা ডিয়ার ফরেস্টের উচুঁ উচুঁ গাছের শাখায় পরিযায়ী পাখি এশিয়ান ওপেনবিল বা শামুখখোল পাখিদের দেখতে পাবেন। যারা নিজ নিজ বাসায় বিচরণ করছে। এছাড়া আদিনা ডিয়ার পার্কে যাওয়ার সময় তার পাশে অবস্থিত প্রত্নতান্ত্রিক নিদর্শন ‘হামাম খানা’ টি দেখতে ভুলবেন না। এই হামাম খানাটিকে স্থানীয় লোকেরা ‘লুকোচুরি’ ঘর বলে থাকেন। যেটি ঠিক পিকনিক স্পটের ডান দিকেই রয়েছে। আদিনা ফরেস্ট পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল থানার অন্তর্গত, পরিবেশ বান্ধব ও ক্ষুদ্ৰ আকারে চিতল হরিণ সংরক্ষণ ও প্রজননের জন্য একটি পার্ক, যেটি ১৯৮২ সালে তৈরি হয়েছিল। কেন্দ্রীয় সরকারে চিড়িয়াখানা অধিদপ্তর এটিকে ছোট চিড়িয়াখানা হিসাবে আখ্যা দিয়েছে। মালদা থেকে প্রায় ২১ কিমি পূর্বে আর গাজোল থেকে প্রায় ৭ কিমি পশ্চিমে আদিনা স্টপেজ। সেখান থেকে দক্ষিণে প্রায় ১ কিমি দূরে রয়েছে। এই পার্কে যে শুধু হরিণই রয়েছে এমনটি নই, তার পাশাপাশি রয়েছে নিল গাই, বিভিন্ন পরিযায়ী পাখি, বিভিন্ন প্রজাতির গাছ, শিশুদের জন্য খেলার পার্ক, দুটি পুকুর। এছাড়া ১০০ হেক্টর জমির ওপর দাঁড়িয়ে রয়েছে পার্কটি।


 

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর