শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৪ পিএম, ২০২৫-০৭-০৭
সোহাগ সেন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
বিগত কয়েক দিনের ভারী বর্ষণে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার জনজীবন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে উপজেলার গোপালপুর গ্রামের কৃষকরা চরম দুর্দশার মধ্যে পড়েছেন। স্থানীয়ভাবে 'সবজি উৎপাদনের কারখানা' হিসেবে পরিচিত এই গ্রামটি সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহ করে থাকে, এমনকি টমেটোর মৌসুমে বরিশাল বিভাগের অনেক পাইকারি ব্যবসায়ী এখানে বাণিজ্য কুঠি স্থাপন করেন। তবে টানা বর্ষণে এখানকার কৃষকরা এখন দিশেহারা।
টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসলই এখন পানির নিচে ডুবে আছে, আবার অনেক সবজি পচে যাচ্ছে। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল বাইরে পাঠাতে পারছেন না, এমনকি স্থানীয় বাজারেও বেচা-কেনা প্রায় বন্ধ।গোপালপুরের সবজি বাজারে এখন বিরাজ করছে সুনসান নীরবতা। ভারী বর্ষার কারণে বাজারে কোনো বিক্রেতা বা ক্রেতা নেই। সবজি চাষিরা আশঙ্কা করছেন, এভাবে আর দু-তিন দিন চলতে থাকলে তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই প্রাকৃতিক দুর্যোগে গোপালপুরের সবজি চাষিদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকে...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০ জন ভোটার পো...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগাছায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ আগাম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited