শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:১৩ পিএম, ২০২০-১১-২৪
কর্ণফুলী থানাধীন এলাকা থেকে বিরল প্রজাতির 'তক্ষক'সহ মো. মনিরুল হক (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মনিরুল হক 'তক্ষক'সহ বান্দরবান থেকে ঢাকায় যাচ্ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি বর্তমানে কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
আটক মো. মনিরুল হক ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. ইয়াসির আরাফাত বলেন, তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। তিনি কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক সদৃশ প্রাণিসহ মো. মনিরুল হককে আটক করা হয়। আটক মনিরুল হক জানিয়েছেন- তিনি বান্দরবানে একজনের কাছ থেকে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন।
ওসি দুলাল মাহমুদ বলেন, মনিরুল হক বান্দরবান থেকে তক্ষকটি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। প্রাণিটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। মনিরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited