বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসুন, সুবিধা দিতে সরকার বাধ্য : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪১ পিএম, ২০২৫-১১-২৭

বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসুন, সুবিধা দিতে সরকার বাধ্য : বাণিজ্য উপদেষ্টা

রপ্তানির খাত হিসেবে সিরামিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শুধু অভিযোগ নয়, বরং যৌক্তিক ও গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে আসুন। সরকার আপনাদের সহায়ক। আপনাদের সুবিধা দিতে বাধ্য। তবে সেটি হতে হবে ন্যায়সঙ্গত যুক্তি ও মানসম্পন্ন শিল্প-আচরণের ভিত্তিতে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এই মেলার আয়োজন করে। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সিরামিক এক্সপোতে বাংলাদেশসহ ২৫টি দেশ থেকে ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড অংশ নিয়েছে। পাশাপাশি এ খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নিয়েছেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তিত রাজনীতি প্রমাণ করেছে- অতীতের মতো ‘সংযোগনির্ভর ব্যবসা’ আর চলবে না। সময় এখন দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তির।
পোশাক খাত মাত্র এক যুগে বড় রপ্তানিখাতে পরিণত হলেও সিরামিক খাত কেন পারছে না এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সিরামিক কেন সেই অবস্থায় যেতে পারছে না? কারণ আমাদের এখনো টেকসই খরচ-প্রতিযোগিতা, ডিজাইন নবায়ন, লজিস্টিক দক্ষতা, উৎপাদনশীলতা ও জ্বালানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ রয়েছে। আমাদের এগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানে যেতে হবে। চলুন একসঙ্গে উদ্ভাবন করি, বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের শিল্পকে এগিয়ে নিয়ে যাই।
সিরামিক খাতে গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গ্যাস সংকট নিয়ে আমরা অনেক বিতর্ক শুনি। কিন্তু বাস্তবে সরকার যে এই সংকট মোকাবিলায় সফল হয়েছে, তা আমরা স্বীকার করতে চাই না। আজ এখানে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এখন পরিস্থিতি কেমন? তিনি বলেন, আগের মতো আর সমস্যা নেই। অর্থাৎ আমরা যে উন্নতি দেখছি, তা হঠাৎ করে ঘটেনি। এটি এসেছে সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর কর্মযজ্ঞের মাধ্যমে। তাই এই সাফল্য আমরা স্বীকৃতি না দিলে সমস্যার সমাধানও সম্ভব হবে না।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পর দেশীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শিল্পটিকে বহুগুণ সম্প্রসারণ করে। আজ এই খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, কিন্তু এখন আমাদের নিজেকে নিজেদের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে হচ্ছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত; কেবল টিকে থাকা নয়, বাজারে উৎকর্ষতা অর্জন করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ৮ কোম্পানি এই মেলায় অংশ নিয়েছে। পোশাক খাতের বাইরেও বাংলাদেশে নজর দিতে পারে। সেক্ষেত্রে সিরামিক খাত ভালো বিকল্প হতে পারে। বাংলাদেশের সিরামিক খাতের উন্নয়নে ইতালি সাহায্য করতে পারে। প্রযুক্তিগত সক্ষমতা আদান-প্রদান করতে পারে দুটি দেশ।
বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, সিরামিক খাত বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর মধ্যে অন্যতম। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে পোশাক খাতের মতো আমরাও বড় খাত হতে পারি। আমাদের দুটি দিকে নজর দেওয়া উচিত। একটি হলো নীতিসহায়তা, আরেকটি পর্যাপ্ত জ্বালানির নিশ্চয়তা। জ্বালানি এই খাতের লাইফলাইন। আমাদের নিরবচ্ছিন্ন জ্বালানি প্রয়োজন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বর্তমান ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, বৈশ্বিক বাজারে আমাদের পণ্য নিয়ে যেতে হবে। আগামীতে গ্লোবাল সোর্সিং এক্সপোর আয়োজন করছি। আশা করছি বিসিএমইএ আগামীতে বৈশ্বিক সিরামিক এক্সপোর আয়োজন করবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর