শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৯ পিএম, ২০২৬-১০-০৮
যশোর ব্যুরো :
সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখিÑএই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস-২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল ১০টায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও ডা. মো. রবিউল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)। এ সময় ডা. মেসবাহ-উর-রহমান ও ডা. মো. ফারুক ইশতিয়াক পরাগসহ বিভিন্ন চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পায়ের সুস্থতা মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, ডায়াবেটিক ফুটসহ পায়ের বিভিন্ন রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি পায়ের রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল ও ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited