শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১১ পিএম, ২০২৬-০১-১৭
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন, তাকে পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই রাজনীতিবিদ।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited