শিরোনাম
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : | ০৬:৫৬ পিএম, ২০২৬-০১-১৫
কক্সবাজারের টেকনাফ এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে লেদা এলাকায় ওই যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। আভিযানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিকশার চালক তার গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর দৌড়ে পালিয়ে যান। এ সময় চালকবিহীন ওই অটোরিকশায় তল্লাশি করে ৮০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited