বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৪০ প্রজাতির ফুলে সাজছে ডিসি পার্ক, উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-০১-০৭

১৪০ প্রজাতির ফুলে সাজছে ডিসি পার্ক, উৎসব শুরু শুক্রবার

প্রতি বছরের ন্যায় এ বছরও সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ৯ জানুয়ারি (শুক্রবার) থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে এ উৎসব শুরু হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসন জানায়, উৎসব উপলক্ষে ডিসি পার্ক সাজানো হবে ১৪০ প্রজাতির ফুলে। ফুল ও জলাশয় মিলিয়ে পার্কটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এতে প্রজাপতি, মৌমাছি, ফড়িং, পানকৌড়ি ও রঙিন মাছের উপস্থিতি বেড়েছে, যা প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা উৎসব উপভোগ করতে পারবেন। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের উৎসবে স্থান পাচ্ছে বেশিরভাগই বিদেশি প্রজাতির শীতকালীন ফুল। সেখানে আছে ২৫ ধরনের গোলাপ, স্টক, গেজানিয়া, ক্যামেলিয়া, হলিহক, স্নোবক, নেসটিয়াম, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকার মতো ফুল। এ ছাড়া টিউলিপও আনা হবে বলে জানালেন কাউসার আল ইমরান। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চতুর্থবারের মতো ফুল উৎসব। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন, ভায়োলিন শো, কাউয়ালি সন্ধ্যা এবং নির্বাচনে গণভোট বিষয়ক একটি স্টল। এছাড়া বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ সংস্কৃতি নিয়ে অংশ নেবেন। উৎসবে ফুডকোর্ট, দর্শনার্থীদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটার উন্মুক্ত পথ, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকবে। প্রতিদিন ৫০ টাকার টিকিট কেটে উৎসবে প্রবেশ করা যাবে। অনলাইনে https://dcparkchattogram.com/web/ সাইট-এ প্রবেশ করে টিকিট ক্রয় করা যাবে। ২০২৩ সালের ৪ জানুয়ারি ফৌজদারহাট-বন্দর লিংক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এতে প্রায় ১ হাজার কোটি টাকা মূল্যের ১৯৪ দশমিক ১৮ একর খাস জমি উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই খাস জমিতে দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন হোটেল, রেস্তোরাঁসহ প্রায় ১০০ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর