শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২৫-১২-১৮
রাজশাহী ব্যুরো :
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ জ্বালানি খাতে সম্পাদিত ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি খাতে অপরাধীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১ ঘটিকায় কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন মানববন্ধন পরিচালনা করেন।
তিনি তার বক্তব্য বলেন,অবৈধ ফ্যাসিস সরকারের সময়ে যৌথ মালিকানায় বিদ্যুৎ জ্বালানি খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না,কস্ট প্লাস নয় সরকার শুধু কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা দিতে হবে। তিনি আরো বলেন,এ-তো অনিয়ম দুর্নীতি করার পরে-ও ফ্যাসিস সরকার ঐ সময়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে পুরুষকৃত করেন,শুধু তাই না বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা অনিয়ম দুর্নীতি করেছেন ফ্যাসিস সরকার তাদের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কোন মামলা করা যাবে না,এই মর্মে সরকার তাদের জন্য সুরক্ষা আইন ও পাস করেন।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী ক্যাব এর উপদেষ্টা ইন্জি. খাদেমুল ইসলাম, সম্পাদক সোনালী সংবাদ লিয়াকত আলী, শিক্ষা সুরক্ষা কমিটি, রাজশাহীর সহসভাপতি ওবায়দুর রহমান , ক্যাব সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমরম,ক্যাব দপ্তর সম্পাদক কবি অম্লান অনিরুদ্ধ, ক্যাব পবা সভাপতি নাজমুল হক,ক্যাব ইয়ুথ গ্রুপের সভাপতি জুলফিকার হায়দর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাগরিকা, ক্যাব ইয়ুথ গ্রুপ রাজশাহী কলেজ সভাপতি শরিফুল ইসলাম সৌরভ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited