শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৭ পিএম, ২০২৫-১১-১১
বগুড়া প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) হত্যা মামলায় দীর্ঘ আট বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল প্রাং (২৮), মানিক (২৮) ও মিশু (২৭)। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্তরা হলেন- পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং আশিক (২৮)। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল পিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।
এছাড়া দুজন আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে ও আরেক আসামি শান্ত সাকিদার খালাস পেয়েছেন। হত্যাকাণ্ডের আট বছর পর এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও, সাজাপ্রাপ্ত আসামিদের অধিকাংশই পলাতক থাকায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তারা অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited