শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৩:৫৫ পিএম, ২০২৬-০১-০৭
বরকল উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তিলোয়াতের মাধ্যমে আরম্ভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূষণছড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব গন ধর্মীয় বক্তব্য রাখেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited