শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৪ পিএম, ২০২৫-১২-১১
আনোয়ারা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। নির্বাচনী আমেজ জমতে শুরু করায় তিনি বিরামহীনভাবে মাঠে, ময়দানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃত গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের দোরগোড়ায় গিয়ে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গনি, জেলা ছাত্র কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা, কর্মীরা।
নেতাকর্মীরা জানান, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী পুরো নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষকে সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তাঁর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited