বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজারের বেশি বাংলাদেশ পণ্য

বাংলাদেশ-জাপান ইপিএ চুক্তির খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩২ পিএম, ২০২৫-১২-২৪

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজারের বেশি বাংলাদেশ পণ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে বহুল প্রতীক্ষিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) খসড়া চূড়ান্ত হয়েছে। এতে দুই দেশের অনেক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করা হবে। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে জাপান বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত আমদানির সুবিধা পাবে। বাংলাদেশও জাপানের কাছ থেকে ১ হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে। বাণিজ্য উপদেষ্টা এস কে বসির উদ্দিন জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনার পর বাংলাদেশ-জাপান ইপিএ নিয়ে আলোচনার পর অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সমঝোতার কথা জানিয়েছে। এই চুক্তির আওতায় সেবাখাতও আছে। বাংলাদেশ ৯৭টি সেবা খাত ও জাপান ১২০টি খাত খুলবে, যা বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করবে। একটি যৌথ পর্যবেক্ষণ ও অধ্যয়ন গ্রুপ গঠনের মাধ্যমে এই আলোচনা প্রক্রিয়া শুরু হয় এবং ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তারা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ১৭টি খাতকে অন্তর্ভুক্ত করে ব্যাপক পরিকল্পনার সুপারিশ করা হয়। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, ২০২৪ সালের শেষে এই চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। আট দফা বৈঠক শেষে তা চূড়ান্ত হয়েছে। ২০২৪ সালের ১২ মার্চ আনুষ্ঠানিক আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ঢাকায় প্রথম রাউন্ডের আলোচনা হয় ২০২৪ সালের মে মাসে। পরে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত হয়ে পড়ে। এরপর ২০২৪ সালের নভেম্বরে আবার আলোচনা শুরু করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী রাউন্ডগুলোর আলোচনা গত বছরের নভেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় ও টোকিওতে হয়। শেষ রাউন্ডে টোকিওতে আলোচনা শেষ হয় এবং ইপিএ চূড়ান্ত হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর