শিরোনাম
চবি প্রতিনিধি :: | ০৩:৩০ পিএম, ২০২৫-০৮-১৯
শিক্ষার্থীদের যাতায়াতে ভাড়ার ভোগান্তি কমাতে ও আধুনিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার)। নতুন এ সেবায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে তিন জোড়া ই-কারের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে তিনটি রুটে চলাচল করবে এই যানটি
রুট-১: ফরহাদ হোসেন হল → আব্দুর রব হল → শহীদ হৃদয় তরুয়া ভবন → শহীদ মিনার → জিরো পয়েন্ট।
রুট-২: আইন অনুষদ → ২ নম্বর গেট → ল্যাবরেটরি স্কুল → আলাওল হল → সোহরাওয়ার্দী হল → জিরো পয়েন্ট → শহীদ মিনার।
রুট-৩: জিরো পয়েন্ট → শহীদ মিনার → লাইব্রেরি → সায়েন্স ফ্যাকাল্টি → বায়োলজিক্যাল সায়েন্স।
কোথায় কত ভাড়া
ফরহাদ হোসেন হল থেকে
আবদুর রব হল → ৫ টাকা
হৃদয় তারুয়া ভবন → ৫ টাকা
শহীদ মিনার → ৫ টাকা
জিরো পয়েন্ট → ১০ টাকা
আইন অনুষদ থেকে
দুই নম্বর গেট → ৫ টাকা
ল্যাবরেটরি স্কুল → ৫ টাকা
আলাওল হল → ৫ টাকা
সোহরাওয়ার্দী হল → ১০ টাকা
জিরো পয়েন্ট → ১০ টাকা
শহীদ মিনার → ১৫ টাকা
জিরো পয়েন্ট থেকে
শহীদ মিনার / লাইব্রেরি → ৫ টাকা
সায়েন্স ফ্যাকাল্টি → ১০ টাকা
মেরিন সায়েন্স → ১৫ টাকা
বায়োলজিক্যাল সায়েন্স → ১৫ টাকা
মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবুজ্জামান তিতাস বলেন, ‘চবিতে চক্রাকারে বাস সার্ভিস চালুর দাবি আমাদের দীর্ঘদিনের। কারণ বিশাল এই ক্যাম্পাসে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে রিকশা ভাড়ায় অনেক টাকা খরচ হয়। ইলেকট্রনিক কার চালু হওয়ায় আমরা সেই সমস্যার হাত থেকে মুক্তি পেলাম। এখন বিশ্ববিদ্যালয়ের যেকোনো জায়গায় স্বল্প খরচে সহজেই চলাচল করা যাবে।’
মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়ালিদ হাসান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে স্থানীয় রিকশাচালকদের দৌরাত্ম্য ছিল। প্রতিদিন ক্লাস, ল্যাব করে বের হয়ে রিকশা পেতাম না। তাছাড়া জীববিজ্ঞান অনুষদ দূরে হওয়ায় ভাড়াও বেশি চাইতো চালকরা। তারা প্রায়ই ইচ্ছেমতো ভাড়া নিতেন, যা আমাদের জন্য বড় ভোগান্তি তৈরি করেছিল। অবশেষে ইলেকট্রনিক কার চালু হওয়ায় আর অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হবে না।’
চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশেষে ক্যাম্পাসে ইলেকট্রনিক কার চালু করতে সক্ষম হয়েছি। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক। রিকশা ভাড়ার ঝামেলা কমে যাবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে।’
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited