বাংলাদেশ   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৫ পিএম, ২০২৬-১০-১৩

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: আইনমন্ত্রী

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ যেটা আছে, সেটা বিবেচনায় রাখবেন বলে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, সাইবার আইন নিয়ে পাবলিক কনসাল্টেশন চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে।


সেখানে একটা জায়গায় সবাই একমত হয়েছে, সেটা হলো—সোশ্যাল মিডিয়ায় মানুষকে যেভাবে অ্যাবিউজ করা হচ্ছে এবং এআই ব্যবহার করে যেভাবে করা হচ্ছে, সেইটার ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য একটা আইন হওয়া প্রয়োজন। এটা মোটামুটি সবাই এক জায়গায় একমত হয়েছে।
ল্যাঙ্গুয়েজটা কী হবে, সেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসছে। আমরা পর্যালোচনা করে ফাইনালি যেটা আসবে, সেটা নিয়ে পার্লামেন্টে এগিয়ে যাব।
সুতরাং এখনও এটা একটা ‘র’ স্টেজে আছে, প্রাইমারি স্টেজে আছে। আমরা এখনও এটা ফাইনাল ড্রাফটিংয়ের স্টেজে যাইনি।
সাংবাদিকদের উদ্বেগ নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের কনসার্নের জায়গা ছিল। আমরা সাংবাদিকদের কনসার্ন যেটা আছে, সেটাও বিবেচনায় রাখব এবং সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাংবাদিকরা, আপনারা যারা পেশাগত দায়িত্ব পালন করছেন, আমার তো মনে হয় না যে আপনাদের বিরুদ্ধে প্রচলিত কোনো আইনেও, ইভেন এর আগে যে ড্রাকোনিয়ান ল’ ছিল সেখানেও খুব বেশি মামলা হয়েছে বলে মনে হয় না। সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে সামনের দিকে এগোবো। ৫৭ ধারার অপব্যবহার কিংবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার যে হয়েছে, সেটা আমাদের মাথায় আছে, সেটা বিবেচনায় রেখে আমরা এগোব।

২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন-২০২৩ রহিত করে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ জারি করেছিল। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি সাইবার সুরক্ষা আইন ২০২৬ নামে পাস হলেও তখনই সরকারের দিক থেকে পরবর্তীতে আইনে আরও সংশোধনী আনার পরিকল্পনার কথা বলা হয়েছিল।

সে অনুযায়ী সরকারের দিক থেকে একটি খসড়া প্রস্তুত করে তার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়সহ অংশীজনদের সাথে আলোচনা শুরু করেছে সরকার। খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদনের পর বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে।

রিটেলেড নিউজ

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো: যশোরে ময়লা-আবর্জনা এলোমেলো ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাকে কেন্দ্র করে চলচ্à...বিস্তারিত


যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : র‌্যালি, কেক কাটা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্ত...বিস্তারিত


হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হা...বিস্তারিত


এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন : নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন : নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলটির শীর্ষ কয়েকটি পদের নাম ও নে...বিস্তারিত


দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা ম...বিস্তারিত


ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর