বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় মুরাইল্লা পুকুর ভরাট করে দখলের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১০ পিএম, ২০২৬-১১-২৫

আনোয়ারায় মুরাইল্লা পুকুর ভরাট করে দখলের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯ নম্বর গুন্দিপ ওয়ার্ড, বারশত ইউনিয়নের মোঃ আবু সৈয়দ ও  তার দল বল নিয়ে পুরোনো মুরাইল্লা পুকুর ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে । দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসা পুরোনো এই পুকুরটি ভরাট করা হলে আশপাশের প্রায় অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুকুরটি রক্ষা ও ভরাটের অপচেষ্টা বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মুরাইল্লা পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের ব্যবহারে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে পুকুরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সম্প্রতি পুকুরটি ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
স্থানীয়দের আশঙ্কা, পুকুরটি ভরাট করা হলে আশপাশের প্রায় অর্ধশতাধিক পরিবার পানির সংকটসহ নানা সমস্যার সম্মুখীন হবে। একই সঙ্গে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়তে পারে।
অভিযোগকারীরা জানান, একটি পুরোনো ও ব্যবহার উপযোগী পুকুর কোনোভাবেই ব্যক্তিস্বার্থে বিলুপ্ত হতে দেওয়া উচিত নয়। পুকুরটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনের সঙ্গে জড়িত। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
লিখিত অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সরেজমিন তদন্তের মাধ্যমে পুকুরটির বর্তমান অবস্থা যাচাই, ভরাট কার্যক্রম বন্ধ এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এলাকাবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মুরাইল্লা পুকুরটি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার হারানোর পাশাপাশি অর্ধশতাধিক পরিবারকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মুখে পড়তে হবে।
এলাকাবাসীর প্রত্যাশা—মুরাইল্লা পুকুর রক্ষায় প্রশাসন দ্রুত এগিয়ে আসবে এবং জনস্বার্থবিরোধী যেকোনো ভরাট ও দখলের চেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে।

রিটেলেড নিউজ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত


সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের à...বিস্তারিত


কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে  তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত


গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্বাস্থ্য ও পরà...বিস্তারিত


রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর