বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২৬-০৭-০৯

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেইলর ও টনি মুনিয়ঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা এবং বেন কারান।
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যাওয়া ব্রেন্ডন টেইলরের বদলি হিসেবে দলে যোগ দিয়েছিলেন কারান।
এবারও নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। অন্যদিকে ২০২২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিল্টন শুম্বা।
চলতি বছর জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।
দলে সবচেয়ে বেশি নজর থাকবে ২০ বছর বয়সী নিউম্যান নিয়ামহুরির দিকে।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেই দারুণ পারফরম্যান্স করেছেন এই বাঁহাতি পেসার। হারারের একমাত্র টেস্টে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ৫১ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার নেতৃত্বে মাঠে নামবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেওয়ার আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে তারা।
ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও মিল্টন শুম্বা।

রিটেলেড নিউজ

কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত


মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : : শুরুতেই হতাশা। একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর