শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৬-০৯-২৩
ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিমা আক্তার উপজেলার নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনু পণ্ডিত বাড়ির মোহাম্মদ রাসেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল লিমা আক্তারের এক চাচা মারা যান। চাচাকে দেখতে বাবার বাড়িতে যেতে না দেওয়াকে কেন্দ্র করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সকালে তিনি বিষপান করেন বলে পুলিশের ভাষ্য। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় লিমা আক্তারের বাবার বাড়ির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে বিষপানের সঠিক কারণ ও ঘটনার পেছনে কারও দায় রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও লুটপাটের সন্তানকে গাছ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার সভাপতি ও জুল...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস ও ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এস...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited