বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজশাহীতে প্রাইভেট কার থেকে অস্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি :    |    ০৩:৫১ পিএম, ২০২৪-০৮-১১

রাজশাহীতে প্রাইভেট কার থেকে অস্ত্র উদ্ধার করলেন শিক্ষার্থীরা

রাজশাহী রেলগেট এলাকায় প্রাইভেট কার থেকে দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পর মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা ।
শনিবার (১০ আগস্ট)রাত সাড়ে নয়টার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে তল্লাশি চৌকি বসাতে দেখা যায় শিক্ষার্থীদের।
প্রত্যক্ষদর্শীরা জানায় , বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলো। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের ।
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী জানান, যেহেতু পুলিশ এখনো কাজে ফেরেনি, তাই এই সুযোগে কেউ কোন ধরনের অবৈধ অস্ত্র , বা চোরাচালন না করতে পারে সেটি লক্ষ্য রাখছে ছাত্র সমাজ। এই তল্লাশি চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।
অপর শিক্ষার্থী আল আমিন হোসেন জানান, স্বাধীন দেশ, একটি নিয়মের মধ্যে যাবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে । আশা করছি পরিবেশ দ্রুত স্বাভাবিক হতে শুরু করবে। এসময়টি আইনশৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব।
অন্যদিকে,শিক্ষার্থীদের বেশ কয়েকটি গ্রুপ কয়েক ভাগে বিভক্ত হয়ে রাতে নগরীর বিভিন্ন সরকারি অফিস আদালত , ব্যাংক বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে দেখা গিয়েছে ।
রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইসলাম বলেন,শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা থেকে নিরাপত্তার কাজ নিজ কাজে তুলে নিয়েছেন। এতে করে আমাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবই করতে পুলিশের কোন বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব পুলিশকে কাজে ফেরাতে হবে।
হেতেম খা এলাকার রেজভী আহমেদ বলেন, সড়কে দিনরাত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকবার সড়কে তাদের মুখোমুখি হয়ছি, তারা গাড়ি থেকে নামিয়ে গাড়ি তল্লাশি চালিয়েছে।যখন কোন কিছু পায়নি তখন ধন্যবাদ দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন।
এর আগে রাত নয়টায় রাজশাহী রেলগেট দিয়ে প্রাইভেটকারে দেশিও ধারালো অস্ত্র বহন করার সময় এক যুবককে আটক করে সেনবাহিনীর কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর