শিরোনাম
হাফসা আক্তার ,নেত্রকোনা : | ০৫:৪৩ পিএম, ২০২১-০৫-০৪
নেত্রকোনা জেলার মদনে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আহত বৃদ্ধ আবুল কাশেম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মদন হাসপাতালে মারা গেছেন। নিহত আবুল কাশেম মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার দুপুরে মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে বরাটি গ্রামের আবুল কাশেমের সাথে একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লিংকনের বাক-বিতন্ডা হয়। এর কিছুক্ষন পর লিংকন তাজুল ইসলাম, জুয়েলসহ কয়েকজনকে সাথে নিয়ে বৃদ্ধ আবুল কাশেমের উপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন কাশেমকে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলমের সঙ্গে যোগাযোগ করলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited