বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে ভবন ধসে নিহত ২, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৮:৩৩ পিএম, ২০২২-১০-০৮

খাগড়াছড়িতে ভবন ধসে নিহত ২, আহত ৫

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন পার্কিংশেডধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নীচতলার পার্কিংশেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ ওপর থেকে ভেঙে পড়ে। এ সময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছয়জন শ্রমিককে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। পরে ধসে পড়া ছাদের নিচ থেকে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, হতাহতদের পরিবারে সহযোগিতা অব্যাহত থাকবে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান  বলেন, দুই শ্রমিকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আহত বাকি নির্মাণ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে।

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর