বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :    |    ০৩:০৫ পিএম, ২০২৪-০২-০৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ফরম কিনেন এই অভিনেত্রী।
মনোনয়ন ফরম কেনার পর অপু বিশ্বাস বলেন, ‘রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।’
‘নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা।’ বলেন অপু বিশ্বাস।
এর আগে নানা সময় বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে অপু বিশ্বাসকে। এমনকী দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অনুষ্ঠানেও হাজির হয়েছেন এই অভিনেত্রী।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। এদিন সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন অভিনেত্রী সোহানা সাবা, সৈয়দা কামরুন নাহার শাহনূর, নিপুণ আক্তার।
আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর