শিরোনাম
মো. আরফান উদ্দীন | ১০:৫৩ পিএম, ২০২৬-০৮-২৩
কক্সবাজারে পরীক্ষা দিতে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন আর্নিকা এনোয়াজ আইমন নামে এক কলেজছাত্রী। গত শনিবার সকাল ৯টার দিকে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর দিনভর তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ আর্নিকা এনোয়াজ আইমন কক্সবাজারের আলমগীর জালালের মেয়ে। তিনি কক্সবাজার আইকনিক রেলস্টেশন সংলগ্ন চাঁন্দের পাড়া গ্রামের প্রবীণ মুরব্বি আলী আকবর মেম্বারের নাতনি বলে জানা গেছে।
পরিবারের দাবি, নির্ধারিত সময় পার হলেও তিনি বাসায় ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জিডি গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয় বলে পরিবারটি অভিযোগ করেছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর রাত সাড়ে ১১টার দিকে তারা হতাশ হয়ে বাসায় ফিরে আসেন। মেয়ের সন্ধান না পাওয়ায় বর্তমানে পুরো পরিবার চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
নিখোঁজ আর্নিকার বাবা আলমগীর জালাল তার মেয়েকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে বিনীতভাবে সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান পেলে যোগাযোগ করুন:
???? 0122241972
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ আর্নিকা এনোয়াজ আইমনের সন্ধান পেয়ে থাকলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য।
আমাদের বাংলা ডেস্ক : : উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইà¦...বিস্তারিত
মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিà...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বরকল থানা, শিমুলতলী পুলিশ ক্যাম্প ও জারুলছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পর্তুগালের প্রিন্স ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা (ডাচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited