শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৪-০৪-২৩
আগামী ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এই ক্যাম্প। জাতীয় দলের ক্যাম্পে অনেকদিন পর ফিরলেন সাইফউদ্দিন। আছেন ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করতে থাকা পারভেজ হোসেন ইমনও। তবে ক্যাম্পে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আইপিএল খেলতে ব্যস্ত থাকা মোস্তাফিজুর রহমানও নেই। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলাম এই ক্যাম্পে জায়গা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ম্যাচ (৩, ৪ ও ৭ মে) অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ (১০ ও ১২ মে) খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল। প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited