শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২৩-০৩-২২
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কন্যার বিয়ের আয়োজন করার দায়ে বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে দেখতে পাই বিয়ের প্রস্ততি চলছিল। অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেই।
ইউএনও আরো বলেন, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো.আবুল খায়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি পুলিশ টিম।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited