বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

স্বৈরাচারী সরকারের পতনে বিজয়ী ছাত্র-জনতাকে লাভ বাংলাদেশ পার্টির অভিনন্দন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:৩০ পিএম, ২০২৪-০৮-০৬

স্বৈরাচারী সরকারের পতনে বিজয়ী ছাত্র-জনতাকে লাভ বাংলাদেশ পার্টির অভিনন্দন

শ’শ’ তাজা প্রাণের রক্ত রাঙা টানা ২০ দিন উত্তাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে বিজয়ী বাংলার দামাল ছাত্র-জনতাকে লাভ বাংলাদেশ  পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আন্দোলনে নিহতদের  আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ   এবং গুলিবিদ্ধ, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, দেশ আজ রাহুমুক্ত হলেও দেড় দশকে পাকা অবস্থান করে নেয়া দুর্নীতির বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করতে না পারলে এই অর্জন কখনো সুফল বয়ে আনবেনা।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন উল্লেখ করে তিনি জনবান্ধব সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আপামর দেশবাসীকে সর্তকতার সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে লাভ বাংলাদেশ পার্টি বরাবর পতিত সরকারের নানান অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে লাভ বাংলাদেশ পার্টি সদ্য পতিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক তৎপরতা অব্যাহত রেখেছে। 
তিনি আরো বলেন, জয় পেয়েছে আন্দোলনকারী  বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ে আনন্দ যেন আমাদের দেশের  প্রতি,দেশের  মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।  যে গণতন্ত্র এতদিন মাফিয়া হিংস্র অপশক্তিদের হাতে শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল আজ সেই গণতন্ত্র তার নিঃশ্বাস ফিরে পেয়েছে,  তার প্রাণ ফিরে পেয়েছে। এইমুহুর্তে  আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।  জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে  থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে-আসুন আমরা সে চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক,সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।  
লাভ বাংলাদেশ পার্টি সেনবাহিনীসহ অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগীতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর