বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৬

বেঞ্জামিন রফিক :    |    ১২:১৯ পিএম, ২০২৫-০৬-২৫

সচিবালয়ের ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলা, আহত ৬

রাজধানীর সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এই ঘটনা ঘটে।
এরপর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), ক্যাবিনেট-এর অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম(৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, “সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামসহ ১০ জনকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। এটির দায়িত্ব সচিবালয় সমবায় সমিতির কাছে ছিল। এরমধ্যে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিলেও কমিটির সাবেক সভাপতি মাইনুল আমাদের দায়িত্ব বুঝিয়ে দেয়নি। আমরা ক্যান্টিন বুঝে নিতে কাজ শুরু করি এবং বাজার করে নিয়ে আসার পরে হঠাৎ করে সচিবালয়ের সংযুক্ত পরিষদের অপর একটি গ্রুপের সভাপতি দাবি করা বাদিউলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠি ও রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, “লাঠি রড দিয়ে শুধু আমাদের ওপর হামলা করা হয়নি এই সময় তারা আমাদেরকে কিল ঘুষিও মারতে থাকে। হামলায় সভাপতি নুরুল ইসলামসহ অন্তত ছয় জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সভাপতি নুরুল ইসলামকে ভর্তি করাতে বলেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেছেন, সচিবালয় থেকে আহত অবস্থায় ছয় জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল এদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন চিকিৎসা শেষে চলে গেছেন।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর