বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজা যুদ্ধবিরতি নিয়ে কায়রো আলোচনায় ‘অগ্রগতি হয়েছে’ : হোয়াইট হাউস

প্রতিনিধিদল কায়রো যাবে কিন্তু আলোচনায় অংশ নেবে না: হামাস

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:১৯ পিএম, ২০২৪-০৮-২৪

গাজা যুদ্ধবিরতি নিয়ে কায়রো আলোচনায় ‘অগ্রগতি হয়েছে’ : হোয়াইট হাউস

গাজা যুদ্ধবিরতি নিয়ে কায়রো আলোচনার অগ্রগতি হয়েছে। এই আলোচনায় ইসরায়েল এবং হামাসকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং সিনিয়র কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া আলোচনায় অংশ গ্রহণ করেন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এই আলোচনায় অগ্রগতি হয়েছে। আমাদের এখন উভয় পক্ষের একত্রিত হওয়া এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের ব্যাপারে কাজ করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘গত রাতে আমরা কায়রোতে যে প্রাথমিক আলোচনায় বসেছিলাম তা গঠনমূলক ছিল। তাই আমরা আগামী কয়েকদিন ধরে এখানে একই ধরনের আলোচনার গতি অব্যাহত রাখতে চাই।’ কিরবি বলেছেন, কূটনৈতিক তৎপরতা ‘প্রায় ভেঙ্গে পড়েছিল’ এমন প্রতিবেদনগুলো সঠিক ছিল না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেছেন এবং বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১০ মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত নিরসনে এবং যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মার্কিন প্রস্তাবের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।
ফিলিস্তিনী সংগঠন হামাস তার প্রতিনিধি দল মিসরের রাজধানী কায়রো পাঠাবে। কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিসরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। কিন্তু তার মানে এই নয় তারা আলোচনায় অংশ নেবে।  
 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর