বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইনজীবী কর্তৃক আইনজীবী হত্যা পরিকল্পনার গুমর ফাঁস, আদালত পাড়ায় তোলপাড়

মামুনুর রশিদ সেলিম    |    ০৮:৩৩ পিএম, ২০২৫-০৮-২৬

আইনজীবী কর্তৃক আইনজীবী হত্যা পরিকল্পনার গুমর ফাঁস, আদালত পাড়ায় তোলপাড়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য তাদের আবাসন প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, প্রকল্পের হিসাব-নিকাশ চাইতে গিয়ে তারা হত্যার হুমকির মুখেও পড়েছেন বলে অভিযোগ করেছেন।
অ্যাডভোকেট এ বি এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট জুলফিকার হায়দার কোতোয়ালী থানায় দায়ের করা সাধারণ ডায়েরীতে এ সংক্রান্ত অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, ২০১৯ সালে ১৭ জন আইনজীবীসহ ৩৭ জন সদস্য চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ বাচা মিয়া রোড এলাকায় ‘লইয়ারস ড্রিম’ নামে ১৭ দশমিক ৫০ শতক জমি ক্রয় করে একটি আবাসন প্রকল্প শুরু করেন। পরবর্তীতে সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০ জনে। ২০১৯ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত অ্যাডভোকেট বেলায়েত হোসেনের বরাবর প্রকল্পের জন্য ১৩ কোটি ১৩ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা পরিশোধ করা হয়।
অভিযোগ রয়েছে, ক্রয় কমিটি ও নির্মাণ কমিটি গঠন করা হলেও অভিযুক্ত বেলায়েত হোসেন কোনো সদস্যকে প্রকল্প পরিচালনায় যুক্ত না করে নিজের সহযোগী মোখলেছুর রহমানকে সঙ্গে নিয়ে এককভাবে ব্যয়ভার নিয়ন্ত্রণ করেন। কোনো হিসাবরক্ষক নিয়োগ করা হয়নি, বরং আয়-ব্যয়ের সঠিক হিসাবও সদস্যদের কাছে উপস্থাপন করা হয়নি।
গত ৯ আগস্ট প্রকল্প কার্যালয়ে সদস্যরা পূর্ণাঙ্গ হিসাব চাইলে বেলায়েত হোসেনের নির্দেশে সহযোগী মোখলেছুর রহমান স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে সঙ্গে নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এরপর ২৩ আগস্ট দুপুরে অভিযুক্ত রিয়াজ হোসেন মোয়াজ্জেম হোসেনের কোর্টহিলস্থ চেম্বারে গিয়ে স্বীকার করেন যে, তাকে ৪০ হাজার টাকায় হত্যার জন্য ভাড়া করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়। কথোপকথনের সময় তিনি জানান, প্রকল্পসংক্রান্ত বিরোধের কারণে স্থানীয় এক রাসেলের মাধ্যমে এই পরিকল্পনা করা হয়েছে। পুরো আলাপচারিতা প্রায় ২৮ মিনিট ধরে রেকর্ড করেন অভিযোগকারী আইনজীবী।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন, “কোটি কোটি টাকার প্রকল্পে দীর্ঘদিন হিসাব গোপন রেখে সদস্যদের বঞ্চিত করা হয়েছে। হিসাব চাইতে গিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্র।”
আইনজীবীদের এমন অভিযোগে চট্টগ্রামের আইনজীবী মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এই ধরনের হুমকি কেবল ব্যক্তি পর্যায়ে নয়, পুরো আইনজীবী সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী আইনজীবীরা।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর