শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২২-০২-২০
কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র্যাব। সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে শনিবার গভীর রাতে রাকিবুল হাসান রনিকে গ্রেপ্তার করা হয়। ১৯ বছর বয়সী রনির বাড়ি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে। র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রোববার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকালে সিলেটের দিকে যেতে থাকা ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচজনের মৃত্যু হয়। আহত হন দুজন। অটোরিকশার নিহত চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপ্ন এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থানায় চালকের নামে মামলা করেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, থানায় হস্তান্তরের পর রনিকে আদালতে তোলা হবে
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited