শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২৬-০১-১০
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :
সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্যদেব, যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১১৭তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আজ ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডস্থ ফতেয়াবাদের সাধুর পাহাড়ের মঠে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-গুরু পূজা, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ, স্বামীজির পূজা, শ্রীশ্রী চন্ডীপাঠ, দীক্ষাদান, ভোগরাগ, ধর্ম সম্মেলন, প্রসাদ বিতরণ, ভজনগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও শ্রীশ্রী সত্যানন্দ মঠের কার্যকরী সভাপতি ডা. অশোক কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত¡াবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। ধর্ম সম্মেলনের উদ্বোধন করেন সিটিজেন ব্যাংক পিএলসি চৌধুরীহাট শাখার ম্যানেজার মৃনাল কান্তি সূত্রধর। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানশীল ও ধর্মীয় ব্যক্তিত্ব তিনকড়ি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ চক্রবর্তী, অর্থ সম্পাদক সুলাল কান্তি চৌধুরী, শঙ্কর মিশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অজিত কুমার শীল ও দৈনিক খবর’র বিভাগীয় সিনিয়র রিপোর্টার রনজিত কুমার শীল। বক্তব্য রাখেন শ্রীশ্রী সত্যানন্দ মঠের কার্যকরী কমিটির সহ-সভাপতি দুর্গাপদ নাথসহ নেতৃবৃন্দ। বিভিন্ন মঠের সাধু-সন্তুু ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিরোধান দিবসের ধর্ম সম্মেলনে বক্তারা শ্রীমৎ স্বামী সত্যানন্দজীর জীবনাদর্শন ও মঠের উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন। ##
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited