বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার সদরের ঈদগাঁও থানার শুভ উদ্বোধন

শহিদুল করিম শহিদ ,কক্সবাজার :    |    ০৫:১২ পিএম, ২০২১-০১-২২

কক্সবাজার সদরের ঈদগাঁও থানার শুভ উদ্বোধন

 

কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বুধবার ২০ জানুয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদগাঁও থানার উদ্বোধন করেন। 

ঈদগাঁও থানা’র উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার জেলার প্রশাসনিক ইতিহাসে নব দিগন্তের উম্মোচন হলো। ঈদগাঁও থানা হবে দেশের ৬৫১ তম পুলিশি থানা।
কক্সবাজার সদর উপজেলার ভৌগোলিকভাবে ৫ টি ইউনিয়ন যথাক্রমে জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন নিয়ে ঈদগাঁও থানা স্থাপিত করা হয়েছে। এজন্য প্রশাসনিকভাবে ওসি সহ একটি পূর্ণাঙ্গ থানার অন্যান্য সকল জনবল পদায়ন করা হয়েছে।

২০১৯ সালের ১৯ অক্টোবর প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে ঈদগাঁও থানা গঠন করা হয়। ঈদগাঁও পুলিশি থানা স্থাপনের মাধ্যমে ঈদগাঁও একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে আত্মপ্রকাশে আরো এক ধাপ এগিয়ে গেলো।

বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), কউক চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তেতুলতলী’র বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর করা হয়েছে। আগে কক্সবাজার সদর মডেল থানার অধীনে ছিলো ঈদগাঁও তদন্ত কেন্দ্রটি। পুরাতন তদন্ত কেন্দ্রকে থানা হিসাবে উদ্বোধনের জন্য বর্ণাঢ্য সাজে সাজানো হচ্ছে। নবগঠিত ঈদগাঁও থানায় রূপান্তরের মাধ্যমে কক্সবাজার জেলায় পুলিশী থানার সংখ্যা হবে মোট ৯টি। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর