বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন

মাগুরা প্রতিনিধি :    |    ০৮:২২ পিএম, ২০২১-০৬-২৯

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন

মাগুরার মহম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাহাফুজুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অবস্থায় ৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিমুদ্দিন শেখ নামে একজনের অবস্থা অাশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন,নিহতের চাচাতো ভাই হোসেন মোল্যা, রাজু মোল্যা, বাচ্চু মোল্যা ও কুবাদ শেখ। নিহত মাহাফুজুর ওই গ্রামের আফসার মোল্যার ছেলে। সে পেশায় একজন কৃষক। বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান জানান, দুই চাচাতো ভাই কদম আলী ও আফসার আলীর মধ্যে ৪৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই জমি নিজের দাবি করে জাল দলিলও করে কদম আলী। পরে চার মাস জেল হাজতে থাকে সে । বাড়িতে এসে বিরোধপূর্ণ ওই জমিতে খড়ের গাদা দেয়। মঙ্গলবার সকালে ওই খড় সরিয়ে নিতে বলা হলে মাহাফুজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। নিহতের ছোট ভাই সেলিম ও রুবেল অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই সবুজ মোল্যা ও তার লোকজন মাহাফুজকে কুপিয়ে হত্যা করেছে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর