শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২৬-০২-১৭
ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে পরোক্ষভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি শিগগিরই সংলাপে যুক্ত হবো, পরোক্ষভাবে। আলোচনা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।” ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের। ইতোমধ্যে প্রথম রাউন্ডের আলোচনা শেষও হয়েছে। আগামী আলোচনার ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা-কে নির্ধারণ করা হয়েছে। এদিকে আলোচনা শুরুর আগেই, গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি রণতরীর বড় নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন আগে পাঠানো হয়েছে আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। এসব যুদ্ধজাহাজ এবং রণতরী পুরো মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিচ্ছে। তবে এয়ারফোর্স ওয়ানে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন সংঘাতে জড়ালে এই ইস্যুর সমাধান হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, “শুধু যুদ্ধজাহাজ নয়, আমাদের বি-২ (অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান) বিমানও আছে এবং গত জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় আমরা তা ব্যবহারও করেছিলাম। তবে আমি দ্বিতীয়বার সংঘাতে জড়াতে ইচ্ছুক নই এবং আমার ধারণা, তারাও (ইরান) সংঘাতের পরিবর্তে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনার ধারাবাহিকতাতেই ২০২৫ সোলে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র। জানা গেছে, বর্তমানে আলোচনার প্রধান ইস্যু ইরানের ইউরেনিয়াম। বর্তমানে ইরানের কাছে ৪৪০ কেজি ইউরেনিয়াম আছে, যেগুলো ৬০ শতাংশ বিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলে এই ইউরেনিয়াম দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক বোমা বানানো সম্ভব। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, “আমরা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কিন্তু অবশ্যই কোনো হুমকির সামনে নতিস্বীকার করে নয়।”
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited