শিরোনাম
মামুনুর রশিদ সেলিম | ১২:২৯ পিএম, ২০২৬-০১-১২
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদম মোবারক এতিমখানায় রোববার সন্ধ্যায় ৩৩০ জন এতিম শিশুর মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও কদম মোবারক এতিমখানা গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), কদম মোবারক এতিমখানা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এতিমখানার তত্ত্বাবধায়ক আবুল কাশেম, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদির নাতি গাজী ইসলামাবাদী, হাফেজ সেলিমসহ এতিমখানার শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে এতিম শিশুরা শীতের কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited