শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:৫৯ এএম, ২০২৪-০৮-১৮
ব্যাংকে এক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলন করা যাবে। রোববার (১৮ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাকা উত্তোলনের এই সীমা বলবৎ থাকবে।
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো এক ক্ষুদেবার্তাতে এ কথা বলা হয়।
বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেওয়ার দিন ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে এক লাখ টাকা বেঁধে দেওয়া হয়। সে সময় বলা হয়েছিল, নতুন সরকারের শপথের দিন বেশি বেশি টাকা উত্তোলনের ঘটনা ঘটে। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
পরে ১০ আগস্ট নগদ টাকা উত্তোলন সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়। আজ আরও এক লাখ টাকা বাড়িয়ে তিন টাকা করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited