শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৯ এএম, ২০২১-১১-২৮
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তাহলে মস্কোকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ছে। আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। স্টলটেনবার্গ বলেন, এটি পরিষ্কার যে, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করে তাহলে মস্কোকে তার জন্য চরম মূল্য দিতে হবে। গতকাল (শুক্রবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টলটেনবার্গ। চলতি মাসের প্রথম দিকে ইউক্রেন দাবি করেছিল যে. তার সীমান্তের কাছে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে। ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনারা ট্যাংক, ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সামগ্রী নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে যা বড় রকমের লোকদের উদ্বেগের কারণ।
পার্সটুডে/
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited