বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই , ডিএমপি কমিশনার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৩ পিএম, ২০২৫-০৪-১৩

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই , ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি বা ঝুঁকি নেই। 

তিনি বলেন, নববর্ষ ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৮ হাজার  সদস্য কাজ করবে। পাশাপাশি র‌্যাব ও বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। নিরাপত্তাজনিত কোনো হুমকি বা ঝুঁকি নেই। 

আজ রোববার দুপুরে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ১৪ এপ্রিল প্রতিবছরের ন্যায় এবারও বাড়তি উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হবে। বাঙালি সংস্কৃতির টানে নববর্ষ পালনে নগরবাসী রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় বিভিন্ন অনুষ্ঠানস্থলে সমবেত হবেন। এছাড়া ঢাকার বাইরেও নববর্ষের অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হবেন। 

নববর্ষ উদযাপনে ডিএমপির প্রস্তুতির কথা তুলে ধরে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামীকাল নববর্ষ উদযাপনে পুরো ঢাকা শহর প্রস্তুত রয়েছে। জাতীয় এই উৎসব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যাতে নিরাপদে উদযাপন করতে পারে, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, বর্ষবরণকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। 

ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট ২১টি স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি অনুষ্ঠানস্থলের প্রবেশপথে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রাস্তায় স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশের রাস্তায় পর্যাপ্ত সংখ্যক ফুট পেট্রোল ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 

নববর্ষ উদযাপন কেন্দ্রিক নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও সোয়াট সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হবে। সেখানে মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। 

ডিএমপি কমিশনার আরো বলেন, অনুষ্ঠানস্থলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোলসহ নববর্ষকেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। 

তল্লাশি কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। অনুষ্ঠানস্থলে ফাঁনুস উড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না। এমন কোনো বাঁশি ব্যবহার করা যাবে না, যা শব্দদূষণ করে। নববর্ষকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না। 

ডিএমপি কমিশনার জানান, আগামীকাল সকালে রমনাপার্কে ছায়ানটের অনুষ্ঠান শুরু হবে এবং নির্ধারিত সময়ে শেষ হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনা তদন্তে আমরা অনেক কাছাকাছি পৌঁছে গেছি। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হচ্ছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই কোনো সুখবর হয়তো দিতে পারব।

পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোনো ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‌্যাব ও বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয় এখনই কিছু বলতে চাই না। 

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর