শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:৩৬ পিএম, ২০২৪-০৬-১০
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর একটি পরিদর্শকদল র্যাব সদস্যগণের সহায়তায় সোমবার ১০ জুন ২০২৪ -এ রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অবৈধ অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনাকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পৃথক দুইটি স্থান থেকে ৫৬টি অবৈধ অনুমোদনবিহীন সিমবক্স, ১৯টি রাউটার, ২২টি মডেম, ১৮টি পেনড্রাইভ, ২৩টি জিএসএমএ এন্টেনা, বিভিন্ন অপারেটরের ১৭ হাজার ৩৫৪টি সিম ও বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময় ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ০২ (দুই) জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিটিআরসি জানায়, অবৈধ অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় ও বিপণন বন্ধে বিটিআরসি হতে নিয়মিত অভিযান পরিচালিত হবে। অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসি’র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited