শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৯:১৬ পিএম, ২০২৫-০১-২১
চট্টগ্রাম নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে ঋভু মজুমদার (২৭) ও মো. জামালকে (৪০) গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতি এবং নানা সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আফতাব আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ঋভু ও জামাল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তারা একইসঙ্গে এসেছিলেন। দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল ছিল। তাদের আরেক সহযোগী তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শুটারগান। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।’
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited