শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৪:০৬ পিএম, ২০২৬-০৯-০৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাতেও এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জমে থাকা পানি অপসারণকে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান বক্তারা।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়৷ র্যালিটি নানিয়ারচর উপজেলা প্রাঙ্গণ হতে শুরু হয়ে নানিয়ারচর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ ও নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited